কি ভাবছেন পেঁয়াজ রসুন দিয়ে চুল গজাব? - The News Lion

কি ভাবছেন পেঁয়াজ রসুন দিয়ে চুল গজাব?



দি নিউজ লায়ন;

১।পেঁয়াজের রসঃ

পেঁয়াজে আছে প্রচুর সালফার যা নতুন চুল গজাতে দারুণ উপকারী।তাই পেঁয়াজ সত্যি অনবদ্য নতুন চুল গজাতে।

উপকরণ –

১টা পেঁয়াজ।

পদ্ধতি –

একটা পেঁয়াজ নিয়ে একটু ব্লেণ্ড করে নিন।এরপর এটা থেকে চিপে রস বার করে নিন।এই রস স্ক্যাল্পে হালকা একটু ম্যাসাজ করে লাগান।দুঘণ্টা রেখে দিন।সব থেকে ভালো আগেরদিন রাতে লাগিয়ে সারারাত রেখে দিলে।তারপর পরের দিন শ্যাম্পু করে ফেলুন বা একটু পেঁয়াজ কেটে সেটাও স্ক্যাল্পে ঘষতে পারেন।এটা সপ্তাহে তিন থেকে চার দিন করুন।একমাস পর দেখবেন ছোট ছোট চুল গজিয়েছে মাথায়।


২। রসুনঃ

উপকরণ –

৪ থেকে ৫ কোয়া রসুন ও ১ থেকে ২চামচ নারকেল তেল।

পদ্ধতি –

রসুন প্রথমে ব্লেণ্ড করে নিন।এরপর এটা থেকে রস বার করে নিন।এবার এই রসের সাথে নারকেল তেল মিশিয়ে গরম করুন।এই গরম তেলটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন বা আরও ভালো হবে এই তেলের সাথে যদি কাঁচা রসুনের রস ১চামচ মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো কাজ হবে।এই তেল রাতে ভালো করে সমস্ত স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগান।সারারাত রেখে পরেরদিন শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে দুদিন করে করুন।ব্যাস তাতেই কাজ হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.